কহিনুর বাউফল (পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফলে উপজেলা প্রসাশনের উদ্যেগে সারাদেশের ন্যায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ৯ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্তরে স্বাধীনতা মে পুস্পস্থাপক অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবে চীফ হুইপ, বীর মুক্তিযোদ্ধা আ,স,ম ফিরোজ এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ইউএনও মোঃ আল-আমিন, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, সাবেক ভাইস চেয়ারম্যান সামসুল আলম মিয়া, এমপির এপিএস আনিচুর রহমানসহ সরকারী বেসরকারি কর্মকর্তা ,মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবিন্দু।


