কহিনুর বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা বাউফল উপজেলায় কর্মরত সাংবাদিকদের মাঝে দুই শতাধিক মাক্স বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা প্রশান্ত কুমার সাহা বাউফল প্রেসক্লাব প্রতিনিধিদের কাছে এই মাক্স তুলে দেন।
ওই সময় তিনি বলেন, সাংবাদিকরা সম্মুখ সারির যোদ্ধা হিসাবে কাজ করেছে। তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে ভিয়েতনামা থেকে আসা এ মাক্স বিতরণ করা হয়েছে। বিতরণকালীন সময়ে প্্েরসক্লাব সাধারণ সম্পাদক অহিদুজ্জামান ডিউক ও বাংলাদেশ বেতারের বাউফল প্রতিনিধি সোহরাব হোসেন সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।


