বাউফলে হত্যা মামলার আসামী গ্রেফতারের দাবিতে মানববন্ধন !

কহিনুর বাউফল(পটুয়াখালী)সংবাদ দাতা ঃ হত্যা মামলার প্রধান আসামী জোবায়ের হোসেন জামসেদকে গ্রেফতারের দাবীতে পটুয়াখালীর বাউফলে মানবন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। ১৪ সেপ্টেম্বর শনিবার বেলা ১১টায় বাউফল প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। অভিযুক্ত জোবায়ের উপজেলার সূর্যমনি ইউপির ইন্দ্রকুল গ্রামের নুরুল ইসলাম হাওলাদার হত্যা মামলার প্রধান আসামি।

উল্লেখ্য, নুরুল ইসলাম হাওলাদারের সাথে একই গ্রামের নাসির উদ্দিন ও তার ভাই বাহাউদ্দিন বাবুলের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ২৩ আগস্ট এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। ঘটনায় দুই পক্ষের মোট ১০ জন আহত হয়। ২৪ আগষ্ট হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় জোবায়ের হোসেন জামসেদ তার কয়েকজন অনুসারি নিয়ে ইন্দ্রকুল গ্রামের বাড়ি গিয়ে চাচা নুরুল ইসলাম হাওলাদারকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

তিনি চিকিৎসাধীন অবস্থায় ১ সেপ্টেম্বর রাতে মারা যান। নিহত নুরুল ইসলামের মেয়ে ও হত্যা মামলার বাদি সালমা সুলতানা অভিযোগ করেন, পুলিশ এখন পর্যন্ত মামলার প্রধান আসামী জামসেদকে গ্রেফতার করতে পারেননি। বরং তিনি ও তার সহযোগীরা মামলা তুলে নেয়ার জন্য ভয়ভীতি প্রদর্শন করছে এবং মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছেন।

বাদি আরও অভিযোগ করেন, হত্যা মামলার আসামী পক্ষ তাকে সহ ৭ জনকে আসামী করে গত ১ সেপ্টেম্বর রাতে বাউফল থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় তার নিহত বাবা নুরুল ইসলামকেও আসামী করা হয়।

মামলা তদন্তকারী পুলিশ কর্মকর্তা সাকিলা রহমান বলেন, হত্যা মামলার তিন আসামী বর্তমানে কারাগারে আছে। বাকি তিন আসামী আদালত থেকে জামিনে আছে। প্রধান আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।