কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ৩ জন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা দিয়ে চলছে ২৩৯টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তদারকি। ১৫টি ইউনিয়ন ও একটি পৌররসভা নিয়ে গঠিত উপজেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করতে গিয়ে হিমসিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সুত্রে জানা গেছে, উপজেলায় ২৩৯টি প্রাথমিক বিদ্যালয় নিয়ে অ ল ভিত্তিক ৯টি ক্লাষ্টারে ভাগ করা হয়েছে। মোট ৮০টি বিদ্যালয় নিয়ে নাজিরপুর ক্লাস্টার এটিও দেবাশিষ ঘোষ, বাউফল সদর ক্লাস্টারে এটিও সুজন হাওলাদার ও কালিশুরী ক্লাস্টারে এটিও অলিউল ইসলাম দায়িত্বে রয়েছেন। এদিকে, ১৫৯টি বিদ্যালয় নিয়ে বগা, আদাবাড়িয়া ক্লাস্টরে দেবাশিষ ঘোষ, নুরাইনপুর, বীরপাশা ক্লাস্টারে সুজন হাওলাদার ও কাছিপাড়া, কালাইয়া ক্লাষ্টারের অলিউল ইসলাম অতিরিক্ত দায়িত্ব পালন করছেন।
বাউফল উপজেলা প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের আহবায়ক ও ৬১নং মদনপুরা বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম রেজাউল করিম এ প্রতিনিধিকে জানায়, ৬টি ক্লাস্টারে এটিও না থাকায় তদারকির অভাবে শিক্ষা কার্যক্রম ক্ষতিগ্রস্থ্য হচ্ছে। এসব ক্লাস্টারে অতিরিক্ত দায়িত্ব পালনকারী কর্মকর্তা ডেস্ক ও ডাটা নির্ভর হওয়ায় শিক্ষকদের প্রত্যাশা পূরণ হচ্ছেনা।
সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশিষ ঘোষ বলেন, প্রতি ক্লাষ্টারে গড়ে ২৭টি বিদ্যালয় রয়েছে। অতিরিক্ত প্রায় ৫৪টি বিদ্যালয়ে নিয়ম মেনে পরিদর্শন করে সার্বিক ব্যবস্থাপনা তদারকি করা কতটা কষ্টকর তা শুধু আমরাই জানি। অধিক শ্রম দিতে গিয়ে সৃষ্টি হচ্ছে মানসিক চাপের। তারপরেও সর্বচ্চ শ্রম দিয়ে চেষ্টা করি বিদ্যালয়ের তথ্য সংগ্রহ, নিয়মিত মনিটরিং করার।
মো. অলিউল ইসলাম সহকারী শিক্ষা কর্মকর্তা বলেন, একটি বিদ্যালয় থেকে অপর একটি বিদ্যালয়ের দুরত্ব গড়ে প্রায় এক কিলোমিটার। একজন সহকারী কর্মকর্তা দিয়ে তিন ক্লাষ্টারের কাজ সত্যিই কষ্টদায়ক। তারপরেরও আমরা আমাদের সাফল্য ধরে রাখতে শতভাগ করতে চেষ্টা করছি।
বাউফল উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজাউল হক বলেন, ৬টি এটিও পদ ও ৩টি অফিস সহায়ক পদসহ ৯টি পদ দীর্ঘদিন শূণ্য থাকায় অতিরিক্তি কাজ করতে হয়। বিষয়টি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়ের কাছে জানানো হয়েছে।
জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুজ্জামান বলেন, বিষয়টি আমাদের নজরে আছে। তবে শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে না। উপজেলার প্রাথমিক শিক্ষার কার্যক্রম সার্বিক অবস্থা ভালো।


