বাউফলে ৫ টি ইি ন চালিত নৌকাসহ ২২ জেলে আটক

কহিনুর বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালী জেলার বাউফল উপজেলায় ১শ‘ ৫০কেজি মা ইলিশ, ১৩ লক্ষ মিটার সুতার জাল,দেড় লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫ টি ইি ন চালিত নৌকাসহ ২২ জেলেকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ। শুক্র বার রাত নয়টা থেকে শনিবান বেলা এগারোটা পর্যন্ত তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব মাছ ও জাল জব্দ করা হয়।

পরে আটককৃত ২২ জেলের মধ্যে ১০ জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। অপর ১২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়। দুপুরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানার মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই গিয়াস উদ্দিন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত থাকবে।