কহিনুর বাউফল(পটুয়াখালী)প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার বাউফল থানায় রফিকুল ইসলাম নামের এক পুলিশের উপ পরিদর্শক শুক্রবার রাতে এক বিধবা নারীর(৪০) সাথে অনৈতিক কর্মে লিপ্ত হলে স্থাণীয় জনতায় আটক করে মারধর এবং আটকে রেখে উৎকোচ নেয় । এঘটনায় পটুয়াখালী জেলা পুলিশ তাকে গতকাল শনিবার পুলিশ লাইনে ক্লোজড করেছে। এ বিষয়ে বাউফল থানার ওসি আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
জানা গেছে, শুক্রবার রাতে বাউফল থানার এএসআই রফিকুল ইসলাম (৪২)বাউফল সদর ইউনিয়নের যৌতা গ্রামে এক বিধবা নারীর ঘরের প্রবেশ করে। কিছু সময় পর ঘর থেকে বেড় হয়ে যাওয়ার সময় এলাকার লোকজন জড়ো হয়ে ঘর থেকে বের হওয়ার সময় তাকে আটক করে। একপর্যায়ে তাকে মারধর করে। এসময় ওই এএসআই রফিকুল ইসলাম ওই বিধবা নারীর কাছে আসার কোন সদুত্তর দিতে পারেনি । স্থানীয় কয়েকজন যুবকের বিকাশ নম্বরে ৪৫ হাজার টাকা লেনদেন করেন তিনি। পরে স্থানীয় আওয়ামীলীগ নেতা লিটু মোল্লার হস্তক্ষেপে পুলিশের এএসআই রফিকুল ইসলামকে ছেড়ে দেয়া হয় । এর পর বাউফল থানা পুলিশ এসে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যায়।
এ ঘটনায় পটুয়াখারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ পিপিএম অবহিত হওয়ার পরে বাউফল থানার এএসআই রফিকুল ইসলামকে পটুয়াখালী পুলিশ লাইনে ক্লোজড করেছে। এবিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘ শনিবার পুলিশের উপসহকারী পরিদর্শক রফিকুল ইসলামকে পটুয়াখালী পুলিশ লাইন্সে ক্লোজড করেছে। এ অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।


