বাউফল নাজিরপুর ও কালাইয়া ইউপি আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত।

কহিনুর বাউফল (পটুয়াখালী) সংবাদ দাতা : পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ৯নং নাজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৪ নভেম্বর রবিবার সকাল ১০টায় ধানদী ফাজিল মাদরাসা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাউফল পৌর আত্তয়ামীলীগ সভাপতি ইব্রাহিম ফারুক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, জেলা পরিষদ সদস্য হারুন অর রশিদ খান প্রমূখ।

প্রধান অতিথি আ.স.ম ফিরোজ এমপি তার বক্তব্যে বলেন, এ দেশের মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত দিন পরিশ্রম করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন।
প্রধান অতিথি সম্মেলন শেষে মুক্তিযোদ্ধা সামসুল আলম মিয়াকে সভাপতি ও বাউফল পৌর আত্তয়ামীলীক সভাপতি ইব্রাহীম ফারুকের সহর্ধমীনী মিসেস ইসরাতজাহান ইয়াসমিন ফারুককে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ঠ কমিটি ঘোষনাসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ এর কমিটি ঘোষনা করেন। ও বিকেল ৪ ঘটিকায় স্থানীয় ইদ্রিস মোল্লা ডিগ্রী কলেজ মাঠে ১০নং কালাইয়া ইউনিয়নের ত্রিÑবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে বাউফল উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান মোসারফ হোসেন খান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্য রাখেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও সরকারি প্রতিষ্ঠান কমিটির সভাপতি আ.স.ম ফিরোজ এমপি । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, এসময় আ্ওয়ামীলীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ এর কমিটি ঘোষনা করেন।