বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাটে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওয়াতায় স্থানীয় সরকারের ভাতা কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ অক্টোবর) বিকেলে বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশ এর সহযোগিতায় রংয়ের মেলা ইয়ুথ গ্রুপের আয়োজনে বাগেরহাট সদর উপজেলার মারিয়া পলীতে এই এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।
মালিয়া পলীস্থ ফাতেমা রানী গীর্জার ফাদার ডমিনিক হালদারের সভাপতিত্বে এ্যাভোকেসি সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন। এ সময় অন্যান্যের মধ্যে এ্যাকশান এইডের ডেপুটি ম্যানেজার ইকবাল হোসেন, কাড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মহিদুর রহমান পল্টন, বাঁধন মানব মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এস এম মঞ্জুরুল হাসান হাসান মিলন, বাঁধনের প্রকল্প সমন্বয়কারী মুশফিকুল ইসলাম রিতু, সোহাগ হাওলাদার,প্রকল্প সহকারী জয়নাল সরদার, ইয়ুথ গ্রুপের ভলান্টিয়ার সামিয়া আক্তার রপাসহ রংয়ের মেলা ইয়ুথ গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় সরকারের ভাতা কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধিতে করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।


