জেলা প্রতিবেদকঃ কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ট্রাকচাপায় সুমন ( ৪০) ও মারুফ (৩৫) নামে দুই মোটরসাইকেল আরোহীর নিহত হয়েছেন।
সোমবার (১৯ জুলাই) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের উপজেলার পিরিজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ উচ্চ বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক মো. মারুফ শাহ (৩৫) ও ভৈরব বাসস্ট্যান্ড এলাকার মো. সেলিম মিয়ার ছেলে মো. সুমন মিয়া।
বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সোমবার সন্ধ্যায় সুমন ও মারুফ মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। পথে পিরিজপুর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।


