মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী থানা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী আফ্রিকান প্রকল্পের আওতায় ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় নির্মাণাধীন আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওহাব ভূঁইয়া।
আজ বুধবার (২মার্চ) বিকালে তিনি বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা ইউনিয়নের বানাগাঁও গ্রামের আশ্রয়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর পরিদর্শন শেষে উপজেলার ৭নং আমজানখোর ইউনিয়নের হরিণমারী গ্রামে অবস্থিত দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ত ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ ঘুরে দেখেন।
এর আগে তিনি ধানতলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সংক্ষিপ্ত মতবিনিময় সভায় বাল্যবিবাহ প্রতিরোধ ও ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ বন্ধে প্রশাসন ও স্হানীয় জনপ্রতিনিধিদের সচেতন থাকার জন্য বলেন।
পরিদর্শনের সময় ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন, উপজেলা চেয়ারম্যান আলী হাসান জুয়েল, বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী মাইনুল ইসলাম প্রমুখ সাথে ছিলেন।
বালিয়াডাঙ্গী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, প্রকল্পটির আওতায় তৃতীয় ধাপে বালিয়াডাঙ্গী উপজেলার ৮টি ইউনিয়নে ৫৩টি ঘর নির্মাণ করা হয়েছে।এর আগে ২ধাপে ৯৬৬টি আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণ করা হয়েছে।


