বালিয়াডাঙ্গীতে বাইসাইকেল মেকার জব্বারের পরিবারে ৪সন্তানই প্রতিবন্ধী বিপাকে তার পরিবার

মোঃ আবু সুফিয়ান বালিয়াডাঙ্গী থানা  প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাধীন ৬ নং ভানোর ইউনিয়নের বিশ্রাম পুর গ্রামের হতদরিদ্র বাইসাইকেল মেকার জব্বার আলী। তার সংসারে একে একে ৪টি সন্তানের জন্ম হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ৪টি সন্তানই প্রতিবন্ধী হিসেবে জন্ম গ্রহণ করেন।
জানা যায়, ওই গ্রামের জব্বার আলী একজন হতদরিদ্র বাইসাইকেল মেকার। সংসারে আলোর মুখ দেখতে তিনি ৪টি সন্তান নেন বড় মেয়ে লতিফা খাতুন(২৪), মেঝো সন্তান ছেলে আব্দুস সামাদ(১৮) এবং ছোট দুই জমজ সন্তান জসিম (১৪) ও জেসমিন (১৪)  ৪জন প্রতিবন্ধী সন্তানের জননী সুফিয়া বেগম(৪৫) বলেন, আমার ৪টি সন্তানই জন্মগতভাবে প্রতিবন্ধী আমি একজন অভাগিনী বিয়ের পর প্রথম সন্তান জন্ম গ্রহণ করে মেয়ে কিন্তু জন্মের পরে দেখা যায় সে শারীরিক প্রতিবন্ধী। এভাবে আমার গর্ভে ৪টি সন্তানই প্রতিবন্ধী হিসেবে জন্ম গ্রহণ করে।
তারপর আমরা স্বামী-স্ত্রী ভবিষ্যতের চিন্তা করছি কি হবে আমাদের সংসারে। ৫বছর আগে আমার দেবর শাহাজাহান আলীর একটি ছেলে মোস্তফা (মাসুদ) কে পোশ্য হিসেবে নিয়েছি। এভাবেই চলছে আমাদের সংসার আমি চিন্তা করছি আমরা তো বৃদ্ধ হতে চলেছি আমাদের মৃত্যু হলে পরবর্তীতে আমার এই প্রতিবন্ধী সন্তানেদের কি হবে। কি ভাবে তারা জীবন যাপন করবে।
সরকারিভাবে সুযোগ সুবিধা সম্পর্কে জানতে চাইলে চার প্রতিবন্ধী সন্তানের পিতা জব্বার  বলেন, আমি একে একে চারটি সন্তান নিলাম কিন্তু ভাগ্য আমার এতো খারাপ চারটি সন্তানই জন্মগত প্রতিবন্ধী হিসেবে জন্ম গ্রহণ করে। সরকারি সুবিধা বিষয়ে তিনি জানান, চারজনই সরকারি প্রতিবন্ধী ভাতা পাচ্ছে কিন্তু সেই টাকা দিয়ে ঠিক মত তাদের চিকিৎসাই হচ্ছে না । আমি চারটি সন্তান নিয়ে খুব অসহায়তার মধ্যে আছি। আমি সরকারের কাছে অনুরোধ করছি আমার চারটি সন্তানের জন্য বিশেষ কোন সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেওয়ার জন্য।
৬ নং ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম রফিক জানান, জব্বার আলীর ৪টি সন্তানই প্রতিবন্ধী এটা আসলেই খুব মর্মাহত ও দুঃখজনক বিষয়। তবে ৪টি সন্তানই প্রতিবন্ধী ভাতা
পাচ্ছে কিন্তু তাদের পরিবারে সেই টাকা দিয়ে সমবেতর জীবন যাপন করছে। তাই এলাকার বৃত্তবান ও সরকারি ভাবে আরও কিছু সুযোগ-সুবিধা পেলে জব্বারের পরিবারটা হয়তো একটু সচ্ছল ভাবে চলতে পারবে।
বালিয়াডাঙ্গী উপজেলা সমাজ সেবা অফিসার ফিরোজ সরকার বলেন, আমরা তাদেরকে প্রতিবন্ধী ভাতা প্রদান করছি, এর মাঝে যদি ওই ৪প্রতিবন্ধীর মধ্যে কেউ অসুস্থ হয় তাহলে চিকিৎসা বাবদ সরকারি ভাবে সহায়তা করা হবে।