মোঃ জয়নাল আবেদিন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলাধীন বালিয়াডাঙ্গী উপজেলার ৬নং ভানোর ইউনিয়নের ভানোর নেংটিহাড়া গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে গিয়ে জানান গেছে,প্রায় ৩ বছর যাবত প্রেমের সম্পর্ক করে আসায় গোপনে প্রেমিক অন্যত্র বিয়ে করার কারণে প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অবস্থান।
স্হানীয় ও অবস্থানরত মেয়ের সুত্রে জানা যায়,৬নং ভানোর ইউনিয়নের নেংটিহাড়া গ্রামের মোঃ সইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম- সবুজ(৩১)এর সঙ্গে প্রায় ৩বছর যাবত একই গ্রামের মোঃ মুজাম্মিল হকের মেয়ে মোছাঃ মারুফা আক্তার সিদ্দিকা(১৮)এর প্রেমের সম্পর্ক চলে আসছিল।
অবস্থানরত মারুফা ক্রাইম পেট্রোল বিডি কে জানান,সবুজ প্রায় ৩ বছর ধরে আমার সাথে প্রেমের সম্পর্ক করে আসছে এবং আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে নানা প্রবঞ্চনায় সবুজ আমার সাথে অনেক বার শারীরিক সম্পর্ক করেন। এবং আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেন। তাই আমি সবুজের বাড়িতে অবস্থান নিয়েছি সবুজ আমাকে বিয়ে না করলে আমি আত্নহত্যা করবো।
ওই মেয়ে আরো বলেন,আমার চাচাতো বোনের কাছে জানতে পারি শফিকুল ইসলাম সবুজ গোপনে অন্যত্র বিয়ে করেছেন তাই আমি সবুজের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছি।
জানা গেছে,গত ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ওই অবস্থানরত মারুফার অজান্তে প্রেমিক শফিকুল ইসলাম সবুজ পার্শ্ববর্তী গান্ডিকারী এলাকার নাসিরুল ইসলামের মেয়ে নাসরিনকে গোপনে বিয়ে করেন। বিয়ের দাবিতে অবস্থানরত মারুফা আক্তার সিদ্দিকা জানান, বিয়ের দিন সন্ধ্যা পর্যন্ত শফিকুল ইসলাম সবুজ আমার সাথে স্বাভাবিক ফোন আলাপ করেন। তখনো সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিলেন। এখন আমি আমার প্রেমিক শফিকুল ইসলাম সবুজের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নিলে পরিবারের লোকজন তাকে গোপনে বাড়ি থেকে অন্যত্র পাঠিয়ে দেন।এ ব্যাপারে শফিকুল ইসলাম সবুজের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল ফোন বন্ধ থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সদ্য বিবাহিত গান্ডিকাড়ী এলাকার নাসরিনের বাবা নাসিরুলের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার মেয়ের কাছে জানতে পারি ওই ছেলের বাড়িতে ওই গ্রামের এক মেয়ে বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন।অবস্থান নেয়া ওই মেয়ের বিষয়টি মীমাংসা করতে পারলে আমি আমার মেয়েকে তার সংসারে পাঠাবো
গতকাল (১ অক্টোবর) শুক্রবার সকালে তার গোপনে বিয়ে করার সংবাদ জানতে পেরে শফিকুল ইসলাম সবুজের সাথে বিয়ের দাবিতে তার নিজ বাড়িতে অবস্থান নেয় প্রেমিকা মারুফা আক্তার সিদ্দিকা।
জানা, গেছে প্রেমিকা মারুফার অজান্তে গোপনে বিয়ে করা সবুজের নতুন বৌ প্রেমিকা মারুফার অবস্থানরত অবস্থায় সবুজের বাড়িতে আসেন। এবং মারুফার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার বিষয়ে জানতে পেরে সে রাতেই আবার বাবার বাড়ি গান্ডিগাড়ীতে ফিরে যান।
এ বিষয়ে মেয়ের বাবা- মুজাম্মিল হকের সাথে কথা বললে তিনি বলেন, আমার মেয়ে প্রাপ্তবয়স্ক এবং শিক্ষিত। আমার মেয়ে আজ সকালে সাইদুর রহমানের ছেলে শফিকুল ইসলাম সবুজের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেয়। শফিকুল ইসলাম সবুজ অনেকদিন যাবত আমার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক করে আসছিল এবং বিয়ের প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সর্বনাশ করেছে। এখন আমার মেয়ে বলছে শফিকুলের সাথে বিয়ে না হলে আত্মহত্যা করবে। তাই আমি আমার মেয়ের বিয়ে দিয়ে আমার মেয়ের জীবনের কলঙ্ক মুছে দেওয়ার জন্য প্রশাসনের কাছে বিচার দাবি করছি।
এবিষয়ে স্হানীয় চেয়ারম্যান আব্দুল ওয়াহাব জানান, বিষয়টি সেখানকার লোকজনের কাছে শুনেছি,কোন পক্ষ সে ব্যাপারে আমাকে অবগত করে


