মোঃ জয়নাল আবেদীন রুহিয়া থানা ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু।
আজ মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৫ টা ২০ মিনিটে বালিয়াডাঙ্গী- রাণীশংকৈল মহাসড়কের ভানোর ঝলঝলী নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকাল ৫টা ২০ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী কাঁচকালী বাজারে আসার পথে মোটরসাইকেলের ধাক্কায় বাইসাইকেল আরোহী ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে।
মৃত ওই বৃদ্ধ বালিয়াডাঙ্গী উপজেলার ৬ নং ভানোর ইউনিয়নের ভানোর ঝলঝলী গ্রামের মৃত তসর মোহাম্মদের ছেলে আলহাজ্ব মোঃ নাসির উদ্দিন (৭০) ও আহত মোটরসাইকেলের আরোহী,,,,,,,,,,,, বালিয়াডাঙ্গী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুস সোবহান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত নাসির উদ্দিন বাড়ী হতে পার্শ্ববর্তী কাঁচকালী বাজারের উদ্দেশ্যে বের হলে, আব্বাস আলীর বাড়ির সামনে পিছন থেকে আসা একটি দ্রুতগতির মোটর সাইকেল, বাইসাইকেল আরোহী বৃদ্ধকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ও বাইসাইকেল আরোহী দুজনেই মহাসড়কের পশ্চিম পার্শ্ব হতে পূর্বপার্শ্বে ছিটকে পড়লে দুজনেই গুরুতর আহত হন।
তাদের দু’জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকজন বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসে খবর দেয়। তাদের দুজনকে ফায়ার সার্ভিস যোগে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক আলহাজ্ব নাসির উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
এবং অপর আহত ব্যক্তি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, তিনি ধনতলা ইউনিয়নের নাগেশ্বর গ্রামের বাসিন্দা। তিনি বাংলাদেশে মুক্তিযোদ্ধা সংসদের বালিয়াডাঙ্গী উপজেলা কমান্ডার।


