বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ মা-মেয়ে নিহত

ফেনী সংবাদদাতা : ফেনীর কাজীরবাগে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ মা-মেয়ে নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে শহরের অদূরে কাজীরবাগ রাজামিয়ার দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- হাসিনা আক্তার (২৭) ও তার শিশুকন্যা উম্মে হাফসা(২)। এ ঘটনায় আহত হন আরো একজন।

পুলিশ ও পরিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে ফেনীগামী যাত্রীবাহী বাসের (আনন্দ কিং সুপার সার্ভিস) সাথে ফুলগাজীগামী সিএনজি অটোরিকশার সংঘের্ষে গুরুতর আহত হন হাসিনা আক্তার (২৭) ও তার মেয়ে উম্মে হাফসা (২)। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর আহত নাছরিন আক্তার (২৭) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

নিহত হাসিনার স্বামীর নাম মো. সবুজ মিয়া। তিনি ফুলগাজী উপজেলার বিজয়পুর বণিকপাড়া গ্রামের বাসিন্দা।

নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ফেনী মডেল থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া দুইজন নিহতের সত্যতা নিশ্চিত করেন।