বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত ও শিশুসহ তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশালের বানারীপাড়ার নরোত্তমপুর সুকান্ত বাবু স্মৃতি সংসদের সামনে বাস-টেম্পো মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত ও শিশুসহ তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে এই ঘটনা ঘটে।নিহতরা হলেন-হাওয়া বেগম ওরফে ফাতেমা (৩৭) ও নুপুর (৩২)। ফাতেমা বানারীপাড়ার রামচন্দ্রপুর গ্রামের এবং নুপুর কুন্দিহার গ্রামের বাসিন্দা। আহতদের মধ্যে ফাতেমার শিশু ছেলে হামিনের (৫) অবস্থা গুরুতর।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শুক্রবার জোনাকী পরিবহনের একটি বাস বরিশাল থেকে বানারীপাড়া যাচ্ছিল। বাসটি সুকান্ত বাবু স্মৃতি সংসদের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি টেম্পোর সঙ্গে মুখোমুখি সংঘংর্ষ হয়।

এতে টেম্পোতে থাকা যাত্রীদের মধ্যে দুই নারী নিহত এবং টেম্পোর চালক রুহুল আমিন ও শিশু হামিনসহ তিনজন আহত হয়। আহতদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।