রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে মুসল্লিদের একাংশের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলছে। পোড়ানো হয়েছে বেশ কয়েকটি মোটরসাইকেল।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল ছুঁড়ছে। জলকামানও ব্যবহার করা হচ্ছে। থেকে থেকে সংঘর্ষ চলছে।
শুক্রবার (২৬ মার্চ) জুমার নামাজের পর এই সংঘর্ষের সূত্রপাত হয়।
এসময় মোদীর সফরের বিরোধীতাকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছেন। টিয়ার শেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।


