ক্রীড়া প্রতিবেদক : আজ থেকে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে শুরু হতে যাচ্ছে এইচপি ক্যাম্প। গতকাল বিকেলে এইচপি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা রিপোর্ট করেছেন। এর আগে এই ক্যাম্পে কেবল উদীয়মান ক্রিকেটারদের ডাকা হত।
এবার তাদের পাশাপাশি জাতীয় দলের কিছু খেলোয়াড়ও স্থান পেয়েছেন এইচপি ক্যাম্পে। মূলত ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখেই এমনটি করা হয়েছে। জানা গেছে, এইচপি ক্যাম্প থেকে চারজনকে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা সিরিজে জাতীয় দলের ক্যাম্পে নেয়া হবে। অন্যদের নিয়ে গড়া হবে ‘এ’ দল।
২৪ জন ক্রিকেটারকে নিয়ে আজ মঙ্গলবার থেকে শুরু হবে এই ক্যাম্প। ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা হলেন-
এনামুল হক বিজয়, তানভীর হায়দার খান, লিটন কুমার দাস, আলাউদ্দিন বাবু, মেহেদী হাসান সিদ্দিকী, মো. মেহেদী হাসান, সাদমান ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, আবু হায়দার রনি, আজমির আহমেদ, আবু জায়েদ চৌধুরী রাহি, ইমরান আলী ইনাম, নাজমুল হোসেন শান্ত, হোসেন আলি, আল-আমিন হোসেন, ইবাদত হোসেন, তাসামুল হক, নুর আলম সাদ্দাম, ইরফান শুক্কুর, আবুল হাসান রাজু, ইয়াসির আলী চৌধুরী, নিহাদ-উজ-জামান, সাইফ উদ্দিন ও জুবায়ের হোসেন।


