বিতর্কের মধ্যেই দেশে ফিরছেন সাকিব

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চলা বিতর্কের মধ্যে দেশে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। যদিও সাকিবের দেশে ফেরার কারণ এখনো জানা যায়নি। তৃতীয় সন্তানের জন্মের ক্ষণে পরিবারের পাশে থাকতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি।

সোমবার (২২ মার্চ) দিবাগত রাত ২টায় সাকিব বাংলাদেশে অবতরণ করবেন। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে বাংলাদেশে আসবেন সাকিব। সংশ্লিষ্ট সূত্রে বিষয়টি জানা গেছে।