ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে বিপিএলের হাওয়া ভালোভাবেই লেগেছে। একদিন পরেই মাঠে গড়াবে চার-ছক্কার ধুন্ধুমার আসর। বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে সিলেট ভেন্যু দিয়ে। ৪ নভেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী দিনে দুপুর ২টায় মুখোমুখি হবে স্বাগতিক সিলেট সিক্সার্স ও বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস। সন্ধ্যা ৭টায় উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও রাজশাহী কিংস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর শেষ হবে সিলেট পর্ব। এরপর বিপিএলে মাতবে ঢাকা শহর। ১১ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে ১৬টি ম্যাচ। এরপর বিপিএল যাবে চট্টগ্রাম শহরে। ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ১০টি ম্যাচ।
২ ডিসেম্বর আবার ঢাকায় ফিরবে বিপিএল। ২ ডিসেম্বর থেকে ফাইনাল পর্যন্ত বাকি ম্যাচগুলো এখানেই অনুষ্ঠিত হবে।
শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায়, আর দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা সোয়া ৭টায়। অন্য দিনগুলোয় দিনের প্রথম ম্যাচ শুরু দুপুর ২টায়, দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
বিপিএলের চূড়ান্ত সময়সূচি :
| তারিখ | ম্যাচ নম্বর | মুখোমুখি | সময় | ভেন্যু |
| নভেম্বর ৪ | ১ | সিলেট বনাম ঢাকা | দুপুর ২টা | সিলেট |
| ২ | রাজশাহী বনাম রংপুর | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ৫ | ৩ | সিলেট বনাম কুমিল্লা | দুপুর ২টা | |
| ৪ | খুলনা বনাম ঢাকা | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ৭ | ৫ | চিটাগং বনাম কুমিল্লা | দুপুর ২টা | |
| ৬ | সিলেট বনাম রাজশাহী | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ৮ | ৭ | রংপুর বনাম চিটাগং | দুপুর ২টা | |
| ৮ | সিলেট বনাম খুলনা | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ১১ | ৯ | রংপুর বনাম রাজশাহী | দুপুর ২টা | ঢাকা |
| ১০ | ঢাকা বনাম সিলেট | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ১২ | ১১ | চিটাগং বনাম খুলনা | দুপুর ২টা | |
| ১২ | রাজশাহী বনাম কুমিল্লা | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ১৪ | ১৩ | ঢাকা বনাম খুলনা | দুপুর ২টা | |
| ১৪ | কুমিল্লা বনাম চিটাগং | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ১৫ | ১৫ | খুলনা বনাম সিলেট | দুপুর ২টা | |
| ১৬ | ঢাকা বনাম চিটাগং | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ১৭ | ১৭ | রাজশাহী বনাম সিলেট | দুপুর ২.৩০ | |
| ১৮ | খুলনা বনাম চিটাগং | সন্ধ্যা ৭.১৫ | ||
| নভেম্বর ১৮ | ১৯ | ঢাকা বনাম রাজশাহী | দুপুর ২টা | |
| ২০ | রংপুর বনাম কুমিল্লা | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ২০ | ২১ | ঢাকা বনাম কুমিল্লা | দুপুর ২টা | |
| ২২ | সিলেট বনাম রংপুর | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ২১ | ২৩ | রাজশাহী বনাম খুলনা | দুপুর ২টা | |
| ২৪ | ঢাকা বনাম রংপুর | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ২৪ | ২৫ | খুলনা বনাম রংপুর | দুপুর ২.৩০ | চট্টগ্রাম |
| ২৬ | চিটাগং বনাম সিলেট | সন্ধ্যা ৭.১৫ | ||
| নভেম্বর ২৫ | ২৭ | কুমিল্লা বনাম রাজশাহী | দুপুর ২টা | |
| ২৮ | চিটাগং বনাম রংপুর | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ২৭ | ২৯ | চিটাগং বনাম ঢাকা | দুপুর ২টা | |
| ৩০ | খুলনা বনাম রাজশাহী | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ২৮ | ৩১ | রংপুর বনাম সিলেট | দুপুর ২টা | |
| ৩২ | খুলনা বনাম কুমিল্লা | সন্ধ্যা ৭টা | ||
| নভেম্বর ২৯ | ৩৩ | চিটাগং বনাম রাজশাহী | দুপুর ২টা | |
| ৩৪ | কুমিল্লা বনাম ঢাকা | সন্ধ্যা ৭টা | ||
| ডিসেম্বর ২ | ৩৫ | কুমিল্লা বনাম রংপুর | দুপুর ২টা | ঢাকা |
| ৩৬ | ঢাকা বনাম রাজশাহী | সন্ধ্যা ৭টা | ||
| ডিসেম্বর ৩ | ৩৭ | সিলেট বনাম চিটাগং | দুপুর ২টা | |
| ৩৮ | রংপুর বনাম খুলনা | সন্ধ্যা ৭টা | ||
| ডিসেম্বর ৫ | ৩৯ | কুমিল্লা বনাম খুলনা | দুপুর ২টা | |
| ৪০ | রাজশাহী বনাম চিটাগং | সন্ধ্যা ৭টা | ||
| ডিসেম্বর ৬ | ৪১ | ঢাকা বনাম রংপুর | দুপুর ২টা | |
| ৪২ | কুমিল্লা বনাম সিলেট | সন্ধ্যা ৭টা | ||
| ডিসেম্বর ৮ | ৪৩ | এলিমিনেটর (পয়েন্ট টেবিলের তিন ও চার নম্বর দল) | দুপুর ২.৩০ | |
| ৪৪ | প্রথম কোয়ালিফায়ার (পয়েন্ট টেবিলের এক ও দুই নম্বর দল) | সন্ধ্যা ৭.১৫ | ||
| ডিসেম্বর ১০ | ৪৫ | দ্বিতীয় কোয়ালিফায়ার (৪৩ নম্বর ম্যাচে জয়ী দল ও ৪৪ নম্বর ম্যাচে পরাজিত দল) | সন্ধ্যা ৭টা | |
| ডিসেম্বর ১২ | ৪৬ | ফাইনাল (৪৪ ও ৪৫ নম্বর ম্যাচে জয়ী দল) | সন্ধ্যা ৭টা | |
| ডিসেম্বর ১৩ | ফাইনালের জন্য রিজার্ভ ডে |


