বিপিএলের শেষ চারের সময়সূচি

ক্রীড়া ডেস্ক : দেখতে দেখতে শেষের পথে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট তথা বিপিএলের পঞ্চম আসর। সিলেট সিক্সার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচের মধ্য দিয়ে শেষ হচ্ছে লিগ পর্বের খেলা। ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। বৃহস্পতিবার কোনো খেলা নেই। শুক্রবার হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর ১২ ডিসেম্বর হবে ফাইনাল।

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।

বিপিএলের শেষ চারের সময়সূচি :

তারিখ

ম্যাচ মুখোমুখি সময় ভেন্যু
৮ ডিসেম্বর, শুক্রবার এলিমিনেটর খুলনা টাইটান্স-রংপুর রাইডার্স দুপুর ২টা মিরপুর
৮ ডিসেম্বর, শুক্রবার ১ম কোয়ালিফায়ার কুমিল্লা ভিক্টোরিয়ান্স-ঢাকা ডায়নামাইটস সন্ধ্যা ৭টা মিরপুর
১০ ডিসেম্বর, রোববার ২য় কোয়ালিফায়ার … বনাম … সন্ধ্যা ৬টা মিরপুর
১২ ডিসেম্বর, মঙ্গলবার ফাইনাল … বনাম … সন্ধ্যা ৬টা

মিরপুর