বিপিএল (শেষ পর্ব)

ক্রীড়া প্রতিবেদক: শনিবার মাঠে গড়াচ্ছে চার-ছক্কার জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর পঞ্চম আসর। উদ্বোধনী ম্যাচে সিলেট সিক্সার্সের মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস। রাতের ম্যাচে খেলবে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স।

কেমন ছিল বিপিএলের আগের চার আসর। এক নজরে পরিসংখ্যানে চোখ বোলানো যাক…এক প্রকাশিত হচ্ছে শেষ পর্ব:

প্রথম পর্ব পড়ুন : পরিসংখ্যানে বিপিএল
দ্বিতীয় পর্ব পড়ুন : পরিসংখ্যানে বিপিএল (দ্বিতীয় পর্ব)

সর্বোচ্চ উইকেট: ব্যাটিংয়ে শীর্ষে না থাকলেও বোলিংয়ে সাকিব সবার উপরে। ৬১ উইকেট নিয়ে সাকিব আল হাসান সবার শীর্ষে। তারপরই ৬০ উইকেট পেয়েছেন কেভিন কুপার।

সেরা বোলিং: ৩.২-০-৬-৫, বিপিএলের সেরা বোলিং ফিগার। পাকিস্তানের পেসার মোহাম্মদ সামি বিপিএলের প্রথম আসের দূরন্ত রাজশাহীর হয়ে ঢাকার বিপক্ষে বিধ্বংসী এ বোলিং করেছিলেন।

এক ইনিংসে সর্বাধিক চার বা তার বেশি উইকেট: ওয়েস্ট ইন্ডিজের কেভিন কুপার বিপিএলে নিয়মিত মুখ। এক ইনিংসে সর্বাধিক চার বা তার বেশি উইকেট পেয়েছেন ডানহাতি মিডিয়াম এ পেসার।

পাঁচ উইকেট: বিপিএলে মোট সাত বোলার এক ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন। তারা হলে আফিফ হোসেন, থিসারা পেরেরা, তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, আবুল হাসান, মোহাম্মদ সামি ও কেভিন কুপার।

সবচেয়ে খরুচে বোলিং: দিলশান মুনাবেরা এক ইনিংসে সবচেয়ে বেশি রান খরচ করেছেন। ৪ ওভারে ৫৪ রান খরচ করে উইকেটশূন্য ছিলেন ডানহাতি এ স্পিনার।

এক আসরে সর্বোচ্চ উইকেট: এক আসরে সর্বোচ্চ ২২ উইকেট পেয়েছেন কেভিন কুপার। বরিশাল বুলসের হয়ে ২০১৬ সালে ২২ উইকেট পেয়েছিলেন ডানহাতি এ পেসার।

সর্বাধিক ডিসমিসাল: মুশফিকুর রহিম সর্বাধিক ৪২ ডিসমিসাল করেছেন মুশফিকুর রহিম। তার পরে ৩১ ডিসমিসাল কুমার সাঙ্গাকারার।

সর্বাধিক ক্যাচ: মাহমুদউল্লাহ রিয়াদ বিপিএলে সর্বাধিক ২৭ ক্যাচ নিয়েছেন। ২১ ক্যাচ নিয়ে তার পরে রয়েছেন শুভাগত হোম।