উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লালমনিরহাটের তিস্তা ব্যারেজ পয়েন্টে আকস্মিক পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
বুধবার (২০ অক্টোবর) সকাল ৬টা থেকে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে, তিস্তা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও লালমনিরহাট সদর উপজেলার তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষজন।
আশঙ্কা করা হচ্ছে, পানি ভাটিতে নেমে আসতে একটু সময় লাগলেও বন্যার কবলে পড়বে লালমনিরহাটের ৪ উপজেলার কমপক্ষে ১৫ থেকে ২০ হাজার পরিবার।
লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর এ বিষয়ে বলেন, আমরা খোঁজখবর রাখছি। যেকোনো পরিস্থিতি সামলে নিতে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে।


