বিরামপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

মোঃ সামিউল আলম, দিনাজপুর প্রতিনিধিঃ “দূর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি” ¯েøাগানে দিনাজপুরের বিরামপুরে ১৩ অক্টোবর, শুক্রবার পালিত হয়েছে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস। উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বিরামপুর এডিপি’র সহযোগিতায় শুক্রবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে উপজেলা পরিষদে ফিরে চিত্রাঙ্কন, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে র‌্যালীতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ পারভেজ কবির, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) দেবাংশু কুমার সিংহ, উপজেলা পরিষদ ও ফায়ার সার্ভিসের বিভিন্ন কর্মকর্তাগণ, প্রধান শিক্ষক শফিকুল ইসলাম, স্থানীয় মান্যগণ্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন সামাজিক সংগঠন সমূহের নেতৃবৃন্দ প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা দূর্যোগ প্রশমনে সকলকে সচেতন হয়ে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান। আলোচনা সভা শেষে এ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।