বিরামপুর থেকে মোঃ রেজওয়ান আলী: দিনাজপুর বিরামপুরে “পুলিশের সাথে কাজ করি মাদকদ্রব্য,জঙ্গি,সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপ্রাদ্র কে সামনে রেখে কমিউনিটি পুলিশিং ডে- ২০১৯ ইং অনুষ্ঠিত হয়েছে মর্মে জানা যায়।
অদ্য ২৬ শে অক্টোবর-২০১৯ ইং শনিবার সকাল ১০ টায় বিরামপুর থানা চত্তর থেকে রেলী টি বিরামপুর উপজেলা চত্বর গিয়ে শেষ হয়। উপজেলা অডিটরিয়ামে বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম, নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, বিরামপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর সাত্তার, বতর্মান অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার, বিশিষ্ট রাজনীতিবিদ আব্দুল আজিজ সরকার, বিরামপুর প্রসক্লাবের আহবায়ক শাহাজান আলী, ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, মুক্তিযোদ্ধাগণ,সাধারন জনগনসহ প্রীন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।


