বিরামপুরে জাতীয় যুব দিবস পালিত

মোঃ সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর): ” দক্ষ যুব গড়ছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” – স্লোগানে দিনাজপুরের বিরামপুরে পালিত হলো জাতীয় যুব দিবস-২০১৯। দিবসটি উপলক্ষে ১লা নভেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এক র্র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা যুব কর্মকর্তা জমিল উদ্দিন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তৌহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল আলম রাজু ও পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল।
উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল লতিফের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান কুলসুম বানু, থানার ওসি (তদন্ত) মতিয়ার রহমান, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ শিশির কুমার প্রমূখ।
আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষণ উদ্বোধন, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়।