বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা: বিরামপুরে উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য মোঃ শিবলী সাদিক। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্ত¡রে গণপূর্ত বিভাগ দিনাজপুরের বাস্তবায়নে ১২ কোটি ৬০ লক্ষ ৫২ হাজার ৩’শ পঁচানব্বই টাকা ব্যয়ে ইসলামিক ফাউন্ডেশনের অধিনে ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি আবুহেনা মোস্তফা কামাল, আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।


