বিরামপুরে রাতের আঁধারে ভুট্টাগাছ ভেঙে দিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুরে রাতের আধারে ভুট্টাক্ষেতে হামলা চালিয়ে নেট কেঁটে চারা ভেঙে ফেলে আসার অভিযোগ উঠেছে। উপজেলার খাঁনপুর ইউনিয়নের ধনতলা গ্রামের আলেক উদ্দিনের পুত্র সানোয়ার হোসেনের ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, সানোয়ার হোসেন তার নিজ বসত বাড়ির প¦ার্শবর্তী জমিতে ভুট্টার ফসল রোপণ করে। ক্ষেতের চতুর্দিকে জাল দ্বারা ঘেরা রয়েছে। গত কয়েকদিন আগে রাতের আধারে কে বা কাহারা জাল কেঁটে ভুট্টার চারা ভেঙ্গে রেখে আসে। বিষয়টি সকালে প্রতিবেশীদের মাঝেও জানানো হয়। গত ১৩ই মার্চ আবারো তার জমিতে ভুট্টা চারা ভেঙে ফেলে আসে দুর্বৃত্তরা। পরদিন সন্ধ্যায় সানোয়ার ভুট্টা ভাঙ্গার প্রসঙ্গে অজ্ঞাত নামা ব্যাক্তিদের গালিগালাজ করিলে আব্দুল গফুরের পুত্র ফারুক হোসেন, সূর্য কর্মকারের পুত্র সুজন কর্মকার ও সাগর কর্মকার একত্রিত হয়ে তার উপর চড়াও হয়ে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সানোয়ার ভাষা ঠিক করে কথা বলতে ও গালিগালাজ করতে নিষেধ করলে এক পর্যায়ে তারা সানোয়ারকে মারার জন্য উদ্দত হয় এবং বিভিন্ন প্রকার ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে। এর পরদিন সকালে আবারো সে জমিতে গিয়ে দেখে, সবদিকে বিচ্ছিন্ন অবস্থায় জাল কাটা এবং ভুট্টার প্রায় ৫০/৬০ টি গাছ ভাঙা। সে ভাঙা চারাগুলো নিয়ে বাড়ি ফেরার পথে সুজন ও সাগর বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে। এভাবে তারা ব্যাক্তিগত আক্রশে জমিতে থাকা ভুট্টার ক্ষতি সাধন করে আসছে বলে অভিযোগ করা হয়। এমতাবস্থায় প্রশাসনের সঠিক হস্তক্ষেপ কামনা করেন তিনি।