ক্রীড়া ডেস্ক : রোববার প্রতিপক্ষের মাঠে ম্যাচের নবম মিনিটেই গোল করে পিএসজিকে এগিয়ে দেন এমবাপে। ১৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। ২৪ মিনিটে গোল উৎসবে যোগ দেন আর্জেন্টাইন উইঙ্গার ডি মারিয়া। তিনি স্কোরলাইন করেন ৩-০।
এডিনসন কাভানি ছিলেন না। তবে নেইমার, কাইলিয়ান এমবাপে ও আঙ্গেল ডি মারিয়া ছিলেন। তিনজনই একসঙ্গে জ্বলে উঠলেন, করলেন দুটি করে গোল। তাতে স্রেফ উড়ে গেল রেঁনে। দলটিকে তাদের মাঠেই ৬-১ গোলে হারিয়ে ফরাসি কাপের শেষ বত্রিশে উঠেছে পিএসজি।
৪৩ মিনিটে নেইমারের দ্বিতীয় গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। ৬৬ মিনিটে স্বাগতিকদের বউরিগেড একটি গোল শোধ করেছিলেন। তবে এমবাপে ও ডি মারিয়া দুই মিনিটের মধ্যে করেন দুই গোল। ৭৪ মিনিটে ডি মারিয়া ও ৭৬ মিনিটে এমবাপে পূর্ণ করেন জোড়া গোল।


