ক্রীড়া ডেস্ক : ১৪ জুন থেকে মাঠে গড়াবে বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করছে ময়দানি লড়াইয়ে নামতে যাওয়া দেশগুলো। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে দল ঘোষণা করেছে অন্যতম ফেভারিট ফ্রান্স। তাদের ২৩ সদস্যের স্কোয়াডে জায়গা হয়নি অ্যান্থনি মার্শাল, আলেক্সান্দ্রে, করিম বেনজেমা ও দিমিত্রি পায়েতের।
দিদিয়ের দেশমের ২৩ সদস্যের স্কোয়াডে ইংলিশ প্রিমিয়ার লিগের ৫ জন খেলোয়াড় রয়েছেন। তারা হলেন ম্যানচেস্টার সিটির বেঞ্জামিন মেন্ডি, চেলসির এ’গোলো কান্তে ও স্ট্রাইকার অলিভার জিরোড, ম্যানচেস্টার ইউনাইটেডের পল পগবা ও টটেনম্যাহের গোলরক্ষক হুগো লরিস। কান্তে সাত মাসের হাঁটুর ইনজুরি কাটিয়ে ফিরেছেন।
বিশ্বকাপে ফ্রান্স রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, পেরু ও ডেনমার্ক। ১৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ফ্রান্স। ২১ জুন পেরুর বিপক্ষে খেলার পর ২৬ জুন গ্রুপপর্বের শেষ ম্যাচে খেলবে ডেনমার্কের বিপক্ষে।
ফ্রান্সের ২৩ সদস্যের স্কোয়াড :
গোলরক্ষক : হুগো লরিস, স্টিভ মান্দানা ও আলফোনসি আরেওলা।
ডিফেন্ডার : লুকাস হার্নান্দেজ, প্রেসনেল কিম্পেম্বে, বেঞ্জামিন মেন্ডি, বেঞ্জামিন পাভার্ড, আদিল রামি, জিব্রিল সিদিবে, স্যামুয়েল উমতিতি ও রাফায়েল ভারানে।
মিডফিল্ডার : এন’গোলো কান্তে, ব্লাইস মাতুইদি, স্টিভেন এ’জোঞ্জি, পল পোগবা ও কোরেনতিন তোলিসো।
ফরোয়ার্ড : ওসমানে দেম্বেলে, নাবিল ফেকির, অলিভার জিরোড, অ্যান্তোনিও গ্রিজমান, থমাস লেমার, কালিয়ান এমবাপে, ফ্লোরিয়ান থাউভিন।
স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ১১ জন।


