বিশ্বকাপের টিকিট পেল ইরান

ক্রীড়া ডেস্ক : এশিয়ার প্রথম কোনো দল হিসেবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপের টিকিট পেয়েছে ইরান। স্বাগতিক রাশিয়া ও ব্রাজিলের পর তৃতীয় কোনো দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করল এশিয়ার এই দলটি। সোমবার সন্ধ্যায় উজবেকিস্তানকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে তারা। এ নিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে ইরান।

সোমবার ঘরের মাঠে ম্যাচের ২৩ মিনিটে গোল করে ইরানকে এগিয়ে নেন সরদার আজমাউন। আর ৮৮ মিনিটে মেহেদী তারেমি গোল করে জয় নিশ্চিত করেন। পাশাপাশি নিশ্চিত করেন বিশ্বকাপের টিকিট।

বিশ্বকাপ বাছাইপর্বে ইরানের এখনো দুটি ম্যাচ বাকি রয়েছে। ৩১ আগস্ট কোরিয়া ও ৫ সেপ্টেম্বর সিরিয়ার বিপক্ষে ম্যাচ দুটি খেলবে তারা।

এর আগে ইরান চারবার বিশ্বকাপে খেলেছে। তবে একবারও প্রথম রাউন্ডের গ-ি পেরুতে পারেনি। এবার তারা সেটা পারে কিনা দেখার বিষয়।