এস,এম,মনির হোসেন জীবন: চলতি বছর (২০১৮) সালের শ্বিকাপ ফুটবলে অংশ নিচ্ছে ৩২ দল। ২০১৮ সাল হলো বিশ্বকাপ ফুটবলের বছর। ফুটবল মহাযজ্ঞের উত্তেজনার আঁচ এখনই পেতে শুরু করেছে বিশ্ব। ফুটবল উৎসবে মেতে ওঠার আগে অংশ নিতে যাওয়া দলগুলোকে নিয়ে আগ্রহের কমতি নেই ভক্ত-সমর্থকদের। তাদের শক্তি-দুর্বলতা, স্কোয়াড, প্রতিপক্ষ নিয়ে সাজানো আমাদের এই আয়োজন। এবারের বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ই-গ্রæপে খেলবে।
আসলে নতুন শক্তি হিসেবে হাজির হয়েছে ব্রাজিল। কোনও এক জাদুর কাঠিতে আবার ফিরলো জোগো বোনিতোর ছন্দ। ব্রাজিল ফুটবল দলধসে পড়া একটি দল। নতুন করে উঠে দাঁড়ানোর শুরুতেও খেলো বড় ধাক্কা। রাশিয়া বিশ্বকাপের বাছাইয়ে চিলির বিপক্ষে ২-০ গোলের হারে আশঙ্কা আরও চেপে ধরলো তাদের ঘিরে। কিন্তু দলটা ব্রাজিল, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, তাই ঘরের মাঠের বিশ্বকাপের ভরাডুবি কিংবা বিশ্বকাপ বাছাইয়ের শুরুর ব্যর্থতা উড়িয়ে দিতে সময় লাগলো না। আত্মবিশ্বাস হারিয়ে বিমর্ষ ও ক্লান্ত।
রাশিয়া বিশ্বকাপের পথে চিলির বিপক্ষে ওই ম্যাচের পর ‘হার’ শব্দটা আর উচ্চারিত হয়নি ব্রাজিলের নামের সঙ্গে। দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক জয়ে সবার আগের ২০১৮ সালের ফুটবল মহাযজ্ঞ নিশ্চিত করে সেলেসাওরা। আর এই সাফল্যের পথে সবচেয়ে বড় অবদান কোচ তিতের। তার ছোঁয়াতেই আসলে নতুন শক্তি হিসেবে হাজির হয়েছে ব্রাজিল। যে শক্তির সামনে মাথা নত করেছে বিশ্বের বড় বড় সব দল। রাশিয়ার আসর শুরুর আগে তাই তাদের গায়েই সেঁটে দেওয়া হচ্ছে ‘হট’ ফেভারিটের তকমা।
ঘরের মাঠের বিশ্বকাপে তরুণ এই ফরোয়ার্ডকে ঘিরে স্বপ্ন দেখিয়েছিলেন ব্রাজিলিয়ানরা, চোটের কারণে সেই স্বপ্ন পূরণ করা সম্ভব হয়নি তার। এবার তা পূরণের পালা। রাশিয়ার আসরে নামতে যাচ্ছেন তিনি নিজেকে আরও অভিজ্ঞ, আরও সমৃদ্ধ করে। তা দেওয়ার কারণও আছে যথেষ্ট। ব্রাজিলের প্রত্যেকটি পজিশনে রয়েছে বিশ্বমানের সব খেলোয়াড়। অভিজ্ঞ ও ক্লাব ফুটবলে নিজেদের প্রমাণ করায় স্কোয়াডের সবাই প্রতিপক্ষের জন্য হুমকি। সেলোসাওদের তারকার ভিড়ে উজ্জ্বল তারাটির নাম নেইমার।


