সি.পি. ইনভেস্টিগেশন এজেন্সিঃ মতিঝিল বিআইডব্লিউটিএ এর লিফট অপারেটর মিজানুর রহমানকে গত ১৩/০৪/২৬ ইং তারিখ, রোজ সোমবার, মাজহারুল গংদের নেতৃত্বে লিফট অপারেটরের দায়িত্ব পালনের সময়ে মিজানকে ডেকে নিয়ে যাওয়ার পর কিছু বুঝে উঠার আগেই মোঃ শফিকুল ইসলাম, গোলাম আক্তারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তখন মিজান বলেন, মাজহারুল ইসলাম সাহেব আমাকে ডেকেছেন, তাই আমি এখানে এসেছি। তখন শফিকুল ইসলাম মিজানকে বলে, তুই ফেসবুকে মানুষের বিরুদ্ধে আজেবাজে পোস্ট ও কমেন্ট করছ বলেই মিজানের গলা টিপে ধরে। মিজানের গলা থেকে শফিকুলের হাত সরাতে গেলে বুকে-পিঠে এলোপাথাড়ি কিল-ঘুষি মারে। এরপর শফিক মিজানকে হুমকি দিয়ে বলেন, এই ঘটনার কথা অফিসে কেউ জানতে পারলে তোকে খুলনা বদলি করমু।
পরবর্তীতে নির্বাহী প্রকৌশলী, পরিকল্পনা ও নকশা সার্কেল ম্যাডামের কক্ষে মিজানকে ডেকে নিয়ে যায় মাজহারুল ইসলাম, মাইনুদ্দিন, গোলাম আক্তারুজ্জামান, রফিকুল ইসলাম এর উপস্থিতিতে। মিজানকে বলে, যা হবার তা হয়ে গেছে, এ বিষয়ে আর বাড়াবাড়ি করার দরকার নাই। পরবর্তীতে মিজান তাদের হুমকিতে ভীত হয়ে বিষয়টি তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিকল্পনা ও নকশা সার্কেল এবং পরিচালক, হাইড্রোগ্রাফি বিভাগ মহোদয়কে অবহিত করে। মিজান বলে, গোলাম আক্তারুজ্জামান ও শফিকুল ইসলামের নামে আমি ফেসবুকে কিছু লিখিনি। তবুও বিনা অপরাধে শফিক মিজানকে শারীরিক নির্যাতন করেন।
গত ১৫/০৪/২০২৬ ইং তারিখে, রোজ বুধবার, মিজানুর রহমান বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এছাড়াও অনুলিপি প্রেরণ করা হয়— সদস্য পরিকল্পনা ও পরিচালন মহোদয়ের দপ্তর, বাঅনৌপক, ঢাকা; সদস্য অর্থ মহোদয়ের দপ্তর, বাঅনৌপক, ঢাকা; সদস্য প্রকৌশলী মহোদয়ের দপ্তর, বাঅনৌপক, ঢাকা; তত্ত্বাবধায়ক প্রকৌশলী, পরিকল্পনা ও নকশা সার্কেল, বাঅনৌপক, ঢাকা। এতগুলো দপ্তরে অভিযোগ করার পরেও দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি।
গত ১৪/০৪/২০২৬ ইং তারিখ, রোজ মঙ্গলবার, দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকায় বিআইডব্লিউটিএ ভবনের নিচতলায় ‘টর্চার সেল’ অভিযোগঃ শ্রমিকলীগের সাবেক নেতাদের বিরুদ্ধে নতুন করে ‘হাইব্রিড বিএনপি’ তকমা প্রকাশিত হয়। পত্রিকাটি আরও উল্লেখ করে, পূর্বেও একাধিক নির্যাতনের অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগে আজিজুল ইসলাম, মুজিবুর রহমান, নুরুল আলম ও আক্কাস হোসেনসহ আরও অনেক কর্মচারী এই ধরনের মারধর ও নির্যাতনের শিকার হয়েছেন।
মাজহারুলের অফিসের বাইরে কর্মস্থল, কিন্তু প্রভাব মতিঝিলে। অভিযোগ অনুযায়ী, মাজহারুলের বর্তমান কর্মস্থল বরিশালে হলেও তিনি নিয়মিত মতিঝিল অফিসে অবস্থান করেন। একইভাবে, তার সহযোগী শফিকুল ইসলামের কর্মস্থল নারায়ণগঞ্জ হলেও তিনি নিয়মিত মতিঝিলে উপস্থিত থেকে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করছেন বলে অভিযোগ।
মাজহারুল গংদের বিরুদ্ধে টেন্ডার বাণিজ্য, বদলি বাণিজ্য, নিয়োগ-বাণিজ্য এবং দখলদারিত্বের মতো গুরুতর অভিযোগও তুলেছেন কর্মচারীরা। মাল্টিমিডিয়া সংবাদপত্রের সারাক্ষণ বার্তায় ১৩/০৪/২০২৬ ইং তারিখ, রোজ সোমবার, বিআইডব্লিউটিএ ভবনের নিচতলা শ্রমিক লীগের নেতা নব্য বিএনপি মাজহার-আক্তার-শফিকদের টর্চার সেল উল্লেখ করা হয়। আরও অন্যান্য গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআইডব্লিউটিএ এর শ্রমিক নেতা সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডিকে বলেন, ২০১৫ সালে মাজহারুল ইসলাম জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি ছিলেন, বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালন করেন বলে জানা যায়। কোনো অদৃশ্য শক্তির বলে লিফট অপারেটর মিজানুর রহমান ন্যায়বিচার থেকে বঞ্চিত।
দেশের প্রথম সারির গণমাধ্যমে মাজহারুল ইসলামের বিরুদ্ধে অপরাধ, অনিয়ম, দুর্নীতির সংবাদ প্রকাশিত হয়েছে।
অনুসন্ধান চলমান…………………….


