বিশ্ববিদ্যালয় ভর্তির সুযোগ পাচ্ছে আবু হাসান

কুড়িগ্রাম প্রতিনিধিঃ মেধা থাকলেও নেই অর্থ আটকে যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবু হাসানের। হতাশা আর চিন্তা কুড়ে কুড়ে খাচ্ছিল মেধাবী এই ছাত্রের। আর এই সংক্রান্ত একটি সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশে দৃষ্টিগোছর হলে এগিয়ে আসনে দৈনিক আজকের সংবাদের স্টাফ রিপোর্টার আক্তারুজ্জামান রকি ও স্বদেশ প্রতিদিন এর সিনিয়র রিপোর্টার সাহিত্যিক এম. উমর ফারুক।
সাংবাদিক ও সাহিত্যিক এম. উমর ফারুকের সহযোগীতায় সাংবাদিক আক্তারুজ্জামানের অর্থায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেল কুড়িগ্রামের চিলমারী উপজেলার মেধাবী শিক্ষার্থী আবু হাসান। রবিবার দুপুরে আবু হাসানের হাতে ভর্তি জন্য ১৪হাজার টাকা হাতে তুলে দেন এম. উমর ফারুক। এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক জনপ্রাণ সম্পাদক শ্যামল কুমার বম্মর্ন, চিলমারী প্রেস ক্লাব সহ-সভাপতি মমিনুল ইসলাম বাবু,
চিলমারী সাংবাদিক ফোরাম সভাপতি সাওরাত হোসেন সোহেল, উপজেলা প্রেস ক্লাব সাধারন সম্পাদক হাবিবুর রহমান, আনন্দ টিভি’র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম সুজন। এসময় আবু হাসানের পরিবারের লোকজনসহ উপস্থিত মানুষজন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়ায় সাংবাদিক আক্তারুজ্জামান রকিসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান।