বিয়ের পিঁড়িতে বসছেন ‘ফরইভার’ এর সিও তানভীর হোসেন

মো. মাহে আলম মুরাদ ও এস. এম. মনিরুজ্জামান মিলনঃ বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ফরইভার (Forever) এর সিও তানভীর হোসেন। ঢাকার উওরা এলাকার সন্তান তানভীর হোসেন ওপিকে পারিবারিক ভাবেই বিয়ে করছেন জানায়।

আগামী ১৮ই অক্টোবর  দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পূর্ণ হবে বলে জানান তানভির হোসেন নিজেই।

তানভীর হোসেন বলেন, ‘এক বছর ধরেই আমার পরিবার আমাকে বিয়ে করানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলো। কিন্তু হুট করেই আমার বিয়েটা ঠিক হয়ে গেল।’

মূলত পারিবারিক ভাবেই পাত্রী দেখতে গিয়ে পছন্দ হওয়ায় একই দিনে আংটি পড়ানো হয়।

তানভীর হোসেন সবার কাছে তাদের নতুন জীবনের জন্য দোয়া চান, যেন তারা সুখে-শান্তিতে সারাটি জীবন এক সঙ্গে কাটিয়ে দিতে পারেন।

তার ঘনিষ্টসূত্রে জানা যায়, ‘২০ই অক্টোবর উত্তরা লেডিস ক্লাবে একটি বড় অনুষ্ঠানের মাধ্যমে তানভীর হোসেনের বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হবে।’

বিয়ের পর তানভীর ওপিকে নিয়ে সংসার সাজাবেন তার উত্তরাস্থ বাসায়।