বিয়ে করতে যাচ্ছেন রোনালদো

ক্রীড়া ডেস্ক : লিওনেল মেসির পর এবার বিয়ে করতে যাচ্ছেন হালের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে নিজের সন্তানটি মেয়ে জানার পরই বিয়ের সময়ের কথা জানালেন পর্তুগিজ তারকা।

২০১৮ বিশ্বকাপের পরই বান্ধবী জর্জিনা রদ্রিগেজকে বিয়ের কথা জানিয়েছেন রোনালদো। পর্তুগিজ গণমাধ্যম কোরিও ডি মানহার খবর, রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষেই রদ্রিগেজের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন চার বারের ব্যালন ডি’অর জয়ী তারকা। এজন্য রিয়াল মাদ্রিদ সুপারস্টার ২ লাখ ৬৫ হাজার ইউরো মূল্যের হীরার আংটি উপস্থাপন করেছে বলে প্রতিবেদনে জানানো হয়।

বিয়ের সময়ের কথা জানালেও রাশিয়া বিশ্বকাপের পারফরম্যান্স রোনালদোর এই বিয়েতে প্রভাব ফেলতে পারে বলে কোরিও ডি মানহার প্রতিবেদনে জানানো হয়েছে। ২০১৮ সালের আগস্ট মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন এই জুটি।

বান্ধবী জর্জিনা রদ্রিগেজের গর্ভে অনাগত সন্তানটি কন্যাসন্তান জানতে পেরে উচ্ছ্বসিত রোনালদো। সন্তানের সুরক্ষার জন্য নাচের ক্লাসে আগের চেয়ে বেশ সতর্ক জর্জিনা রদ্রিগেজ। নতুন শিক্ষকের ক্লাসে যোগ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে রগ্রিগেজ লেখেন, ‘নাচ আপনার হৃদয়কে আনন্দে রাখে। আমাকে প্রথম ক্লাসের পাঠদানের জন্য শিক্ষক এবং দেইসিকে ধন্যবাদ।’