বীরগঞ্জে প্রবীণদের ফুটবল খেলা অনুষ্ঠিত

বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ৪০-৫০ উর্ধ্ব বয়সীদের নিয়ে প্রিতিম্যাচ ফুটবল খেলার উদ্যোগ নেয় অত্র ইউনিয়নের পলাশবাড়ী চাষী ক্লাব।পলাশবাড়ী ইউ.এস.সি উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলার জন্য উপজেলার বয়স্ক সমর্থিত ফুটবল খেলা দেখে বাদ্য-বাজনার তালে তালে উৎফুল্ল হাসি আর মুহুর্মুহু করতালি দিয়ে খেলোয়ারদের উৎসাহ দেন দর্শকরা। খেলোয়ারদের নিয়ে ব্যতিক্রমধর্মী ও রোমাঞ্চকর প্রীতি ফুটবল ম্যাচে পলাশবাড়ী ইউনিয়নের ৪০ বছরের ঊর্ধ্বে ও ৫০ বছরের ঊর্ধ্বে দু’টি দলে বিভক্ত হয়ে মাঠে নামেন।বয়স্ক ক্রীড়া প্রেমী দলের অনুষ্ঠিত খেলার মধ্যে ৪-৪গোলে ড্র হয়।

তাদের খেলা দেখতে মাঠের চারদিকে ভিড় জমায় আশপাশের গ্রামের কয়েকশ’ দর্শক। পুরুষের পাশাপাশি নারী ও শিশু দর্শকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
এ প্রীতি ফুটবল ম্যাচ প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব মো. জাকারিয়া জাকা, সিনিয়র সহ-সভাপতি করিমুল হক চৌধুরী, পলাশবাড়ী ইউনিয়ন আ.লীগের সভাপতি মোস্তাক আহম্মেদ মানিক, সহ সভাপতি যতীশ চন্দ্র রায়, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহ্বায়ক দীপঙ্কর রাহা বাপ্পি প্রমুখ। এ ছাড়াও উপজেলার ক্রীড়াপ্রেমী দর্শকসহ স্থানীয় ও জাতীয় গণ মধ্যমের সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।
খেলা শেষে উভয় দলের খেলোয়ারদের হাতে পরিবেশ বান্ধব গাছ তুলে দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।