খেলা ডেস্কঃ বৃষ্টিতে ভেসে গেছে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে। ফলে তিন ম্যাচে সিরিজে ১-০তেই এগিয়ে রইল প্রোটিয়ারা। শুক্রবার ডারবানে দ্বিতীয় ওয়ানডেটি শুরু থেকেই বৃষ্টির কবলে পড়ে। টসও হয় দেরিতে। পরে ইংলিশরা টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে ফের বৃষ্টি শুরু হয়। এবার বৃষ্টি থামলে ম্যাচটি নেমে আসে ২৬ ওভারে।
ব্যাটিংয়ে নেমে স্বাগতিক দ.আফ্রিকা ১১.২ ওভারে তারা ২ উইকেট হারিয়ে ৭১ রান করার পর আবারও বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ অপেক্ষার পর বৃষ্টি না থামলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।
সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে রয়েছেন কুইন্টন ডি ককের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা। আগামী ৯ ফেব্রুয়ারি জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মাঠে নামবে দু’দল।


