করোনাভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশের মতো রাজধানীতেও চলছে সুরকার ঘোষিত ৭ দিনের কঠোর লকডাউন। আজ (৪ জুলাই) রবিবার কঠোর লকডাউনের চতুর্থ দিন, ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি সকালে রিকশা নিয়ে বা ছাতা মাথায় দিয়ে কিছু মানুষকে কর্মস্থলে যেতে দেখা গেছে। তবে সব মিলিয়ে সড়কগুলো মোটামুটি ফাঁকাই রয়েছে।
রাস্তায় সাধারণ মানুষের উপস্থিতি নেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আর কিছু রিকশা দেখা গেলেও ব্যক্তিগত গাড়ির উপস্থিতি ছিল নগণ্য।
রাজধানীর কাজীপাড়ার বিভিন্ন এলাকা ঘুরে এমন দৃশ্য চোখে পড়ে। মূল সড়কের পাশাপাশি অলিগলিতেও মানুষ ছিল কম। কিছু দোকানপাট খোলা থাকলেও সেগুলোতে ক্রেতা কম। সাটার অর্ধেক নামিয়ে অলস সময় পার করতে দেখা যায় বিক্রেতাদের। বিধিনিষেধ কার্যকরে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যরা টহল রয়েছে।
করোনাভাইরাসের সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় গত ১ জুলাই (বৃহস্পতিবার) সকাল থেকে সরকার সাত দিনের জন্য সারা দেশে কঠোর লকডাউন আরোপ করে।


