ফরাসি ফুটবলার বেঞ্জামিন মেন্ডি ধর্ষণের অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এক-দুইটি না, ১৬ বছরের কাছাকাছি বয়সের তিনজনকে নাকি ধর্ষণ করেছেন এ ডিফেন্ডার।
ইংল্যান্ডের প্রেস্টবারিতে থাকা মেন্ডি এখন পুলিশি হেফাজতে, তাকে রিমান্ডেও নিয়েছে চেশায়ার পুলিশ।
শুক্রবার (২৭ আগস্ট) তাকে উঠানো হবে চেস্টার ম্যাজিস্ট্রেট আদালতে। ইংল্যান্ডের পুলিশ বলছে, ২০২০ সালের অক্টোবর থেকে চলতি বছরের আগস্ট মাস নাগাদ এই ঘটনাগুলো ঘটিয়েছেন ফরাসি তারকা।
ম্যানচেস্টার সিটি তার বহিষ্কার নিয়ে এক বিবৃতিতে বলেছে,’এটা একটা স্পর্শকাতর বিষয়। আমরা তাকে বহিষ্কার করব। সে কারণে আমরাও উপযুক্ত পদক্ষেপ নিচ্ছি মেন্ডির ব্যাপারে। ব্যাপারটা প্রক্রিয়াধীন রয়েছে। তবে ঘটনার সত্য-মিথ্যা প্রমাণিত হওয়ার আগে আমরা কোনো ধরনের মন্তব্য করতে পারছি না।’


