বেতাগী মোকামিয়া মাদ্রাসা বাজার রাস্তাটি বেহাল দশা! নেই কর্তৃপক্ষের নজরদারী।

এইচ এম কাওসার বরগুনা প্রতিনিধি: বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজার থেকে মেজ পীর সাহেব  বাড়ি পর্যন্ত রাস্তাটি (তথা জলসা বাজারের রাস্তা) দীর্ঘদিন সংস্করণ না করায় যানবহন ও মানুষ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
জরুরী ভাবে সংস্কার না করা হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্তমানে রাস্তাটির অচলাবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে যানবাহনসহ চলাচলকারী পথচারীদেরকেও। রাস্তাটির মাঝে মাঝে বিশাল আকৃতির ছোট বড় গর্তও হয়েছে।
প্রবল বৃষ্টির কারণে রাস্তার মাঝের গর্তের ভিতরে হাঁটু পানি জমেছে। আর সেই গর্তের ভিতরে জমে থাকা পানির লুকায়িত ফাঁদে পড়ে যানবাহণ ও মালামাল বহণকারী গাড়ি মাঝে মাঝেই দুর্ঘটনার শিকার হচ্ছে। একই সাথে স্কুল/কলেজ/মাদ্রাসাগামী ছাত্রছাত্রীসহ সাধারণ জনগণের চলাচলের সময় বিপদের সম্মুখিন হতে হয়।
সাধারণ যাত্রী সাধারণের দাবি এভাবে আর কতদিন? কর্তৃপক্ষের নজরে পড়ে না এমন বেহাল দশা। এই স্বল্পো কিলো মিটার রাস্তার সংস্কারের অভাব থাকায় কর্তৃপক্ষকে নিন্দাজনক শব্দ প্রকাশ করা হয়েছে।দ্রুত রাস্তা মেরামতে উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু দৃষ্টি কামনা করেছে তারা।
ভোগান্তির শিকার একাধিক মহিলা মাদ্রাসার নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা বলেন, মাদ্রাসা বাজারের রাস্তা দিয়ে চলাচল করা যায় না বড় বড় গর্ত হওয়ার কারণে যানবাহনে চলার কারণে পানি ছিঁড়ে ওঠে আমাদের পোশাক-পরিচ্ছদ নষ্ট হয়ে যায়। এমনকি সকালে বাজার শুরু হওয়ার কারণে লোকজনের ভিড় থাকার কারণে রাস্তার সাইট দিয়ে আসা আমাদের মত মেয়েদের জন্য খুবই কষ্টকর অবস্থা হয়ে পড়ে।
বাজারে কাঁচামালের দোকানদার বলেন, ব্যবসা করা খুব কঠিন হয়ে পড়ছে একটু বৃষ্টিতেই রাস্তায় পানি কাদা জমে যায়। ফলে যানবাহন চলাচলের পানি ছিটকে তরকারি নষ্ট হয়ে যায় ফলে কোনো ক্রেতা কিনতে চায় না।
করুনা বালিকা দাখিল মাদ্রাসার কৃষি শিক্ষক জনাব মোঃ মোফাজ্জল  হক রিপন মিয়া বলেন, রাস্তাটি খুবই বেহাল অবস্থায় রয়েছেন,ছোট ছোট মেয়েরা যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে আগামী প্রজন্মের কথা ভেবে তথা স্কুল-কলেজ-মাদ্রাসা শিক্ষার্থীদের কথা ভাবে রাস্তাটি সংস্কার করা খুবই জরুরী।
মোকামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজামুল হক বলেন, রাস্তাটির খুবই করুণ অবস্থা আমাদের মাদ্রাসার ছোট ছোট ছেলেমেয়েরা মাদ্রাসা আসতে পারেনা তাদের পোশাক-পরিচ্ছদ নষ্ট হয়ে যায়।তাই ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে আমার অনুরোধ জ্ঞান পিপাসিত ছেলেমেয়েদের জন্য হলেও রাস্তাটি যেন তাড়াতাড়ি সংস্কার করা হয়।
৩ নং মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সুজন মল্লিকে মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলে তিনি ফোন রিসিভ করেননি।
বেতাগী উপজেলার পরিষদের চেয়ারম্যান জনাব মাকসুদুর রহমান ফোরকান সাহেব বলেন, বিষয়টি অবগত আছি এবং খুব শীঘ্রই রাস্তা সংস্কারের কাজ করা হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।