বেনাপোলে সড়ক দুর্ঘটনায় এক যুবক  নিহত

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় শহর আলী (২৫) নামে এক যুবক  নিহত হয়েছেন। সোমবার (২৫ নভেম্বর) ভোরে বেনাপোলের ভবারবেড় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। শহর আলী বেনাপোল পৌরসভার ভবারবেড় গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, ভোরে শহর আলী বাড়ি থেকে বের হয়ে বাইপাস সড়ক পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় মারা যান। তাদের ধারণা সড়ক পারাপারের সঙ্গে বাস অথবা ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) পিন্টু লাল দাস জানান, ঘটনাস্থল থেকে শহর আলীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।