বেলকে ম্যানইউতে চান মোরাতা

ক্রীড়া ডেস্ক : দলবদলের বাজারে সর্বোচ্চ ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে টটেনহ্যাম হটস্পার থেকে ২০১৩ সালে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গ্যারেথ বেল। ১০০ মিলিয়ন ইউরোতে বেলকে দলে নেয় রিয়াল। স্পেনের সফলতম ক্লাবটির সঙ্গে ছয় বছরের চুক্তি বেলের। তবে দুই পক্ষের সমঝোতায় যেকোনো মুহুর্তেই ভাঙা যাবে এ চুক্তি।

সর্বোচ্চ ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিলেও দ্যূতি ছড়াতে পারেননি বেল! শুরুর দিকে দলের নিয়মিত মুখ ছিলেন এ ফরোয়ার্ড। তবে ইনজুরি এবং ফর্মহীনতায় খুব অল্পদিনেই প্রথম একাদশে নিজের জায়গা হারান বেল।

রিয়াল মাদ্রিদ বেল নিজের সময় নষ্ট করছেন বলে মনে করছেন আলভারো মোরাতা! রিয়াল মাদ্রিদের তারকা আগামী মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিচ্ছেন। মোরাতা মনে করেন বেলেরও উচিত হবে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়া। ম্যানচেস্টার ইউনাইটেডর ম্যানেজার হোসে মরিনহো আগামী মৌসুমে শিরোপা জয়ের চ্যালেঞ্জ নিয়েছেন। ইব্রাহিমোবিচ, রুনির জায়গায় মরিনহোকে নতুন দুই ফরোয়ার্ডকে নিতে হচ্ছে। এরই মধ্যে মোরাতাকে ৭০ মিলিয়ন ইউরোতে দলে নিয়েছে ম্যানইউ। আগামী সপ্তাহেই আসতে পারে ঘোষণা।

স্পেনের ফরোয়ার্ডের ইচ্ছে গ্যারেথ বেল যোগ দিক ইংলিশ লিগের সফলতম ক্লাবটিতে। এ নিয়ে মোরাতা বেলের সঙ্গে কথাও বলেছেন, নিশ্চিত করেছেন ডন ব্যালন। নুতন মৌসুমের শুরুর আগে বেল রিয়াল মাদ্রিদ ছেড়ে আসেন কিনা সেটাই দেখার।

এদিকে ইংলিশ লিগের আরেক ক্লাব আর্সেনাল রিয়াল মাদ্রিদের আরেক সুপারস্টার জেমস রদ্রিগেজের জন্য ৫০ মিলিয়ন ইউরোর অফার দিয়েছে।

তথ্যসূত্র: গোল ডটকম