বেসিকতাসে পেপে

ক্রীড়া ডেস্ক : ইউরোপের জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ছেড়ে বেসিকতাসে যোগ দিলেন পেপে। দীর্ঘ ১০ বছর পর রিয়ালের সঙ্গে মেয়াদ শেষ হওয়ার পর ফ্রি অব ট্রান্সফারে তুর্কিস চ্যাম্পিয়ন ক্লাবটিতে যোগ দিয়েছেন পর্তুগিজ এ তারকা।

২০০৭ সালে পোর্তে থেকে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন পেপে। ক্লাবটির হয়ে ৩৫০টি ম্যাচ খেলেছেন তিনি। লস ব্লাঙ্কোসদের হয়ে তিনটি লা লিগা ও সমান সংখ্যাক চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতেন তিনি। এছাড়া রিয়ালের হয়ে দুটি কিংস কাপের শিরোপাও জেতেন পেপে। ৩০ মিলিয়ন ইউরোতে বেসিকতাসে যোগ দিয়েছেন তিনি।

ইউরো ২০১৬ তে পর্তুগালের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল পেপের। ফ্রা্সকে হারানোর ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছিলেন তিনি।

এবার দলবদলের শুরুতে প্যারিস সেইন্ট জার্মেই যোগ দেওয়ার গুঞ্জন উঠলেও শেষপর্যন্ত বেসিকতাসের সঙ্গে যুক্ত হলেন পেপে। দুই বছরের জন্য তুর্কি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন পর্তুগিজ এ ডিফেন্ডার।