বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি ঃ ভোলা বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন স্কুল (ইউপিএস) জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ এর বিভাগীয় পর্যায়ের জারি গান প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করা গৌরব অর্জন করেন। শনিবার বরিশালে জারি গানে অংশ নিয়ে কৃতিত্ব অর্জন করেন ক্ষুদে শিক্ষার্থীরা।
এর পূর্বে এ প্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীরা জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বোরহানউদ্দিন উপজেলায় ৫ টি ইভেন্টে ১ম স্থান অধিকার ও ভোলা জেলার মধ্যে জারি গানে ১ম স্থান অধিকার করেন এ সকল তথ্য নিশ্চিত করে প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি অফিসার মো: আ: কুদদূস।


