বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু

ভোলা: ভোলার বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল মজিদ নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় উপজেলার সাচড়া ইউনিয়নের চর গঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত মজিদ ওই গ্রামের বাসিন্দা।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, সকালে মজিদ একটি গাছের ডালা কাটার সময় পাশে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।