আ:আজিজ’বোরহানউদ্দিন প্রতিনিধি। ভোলার বোরহানউদ্দিনে ৯ টি ইউনিয়েনের ২৯ টি কমিউটি ক্লিনিকের সিএইচসিপিরা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে উফজেলা সদর হাসপাতালের সমনে অবস্থান কর্মবিরতির পালন করছেন। উপজেলার চরন্চ্বল ও অজোপাড়াগায়ের শত শত রোগী মাইল পর মাইল পাড়ি দিয়ে চিকিৎসা নিতে ছুটে আসছেন উপজেলা সদর হাসপাতালে। এতে চরম ভোগান্তিতে পরছে গ্রামণ্চ্বলের গরীব ও অসহায় রোগীরা।উপজেলার বিচ্ছিন্ন নাদিরার চর, সিকদারের থেকে উপজেলা সদরে চিকিৎসা নিতে আাসা এমনই কয়েক জন রোগীর সাথে কথা বললে তারা জানান, গত দুই দিন এলাকার শরীর নিয়ে বাধ্য হয়ে মাইলের পর মাইল পথ আসতে হয়েছে।কর্মবিরতি পালনকারী উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ, সভাপতি এমরান করিম ও সাধারন সম্পাদক সিরাজুল সালাম রুবেল একই শুরে বলেন, যতদিন পর্যন্ত তাদের চাকুরী রাজস্ব করণ না হবে ততদিন পর্যন্ত এভাবে কর্মবিরতি সহ আরো কঠোর কর্মসূচী দেয়া হবে


