জেলা প্রতিবেদকঃ বোয়ালখালীর পশ্চিম শাকপুরা গোলক মুন্সিরহাট এলাকায় অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট এ আগুনে প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার স্টেশন কর্তৃপক্ষ। শুক্রবার (১৩ মার্চ) দিনগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।
বোয়ালখালী ফায়ার স্টেশনের স্টেশন অফিসার রঞ্জন বড়ুয়া জানান, রাত ১২টা ১০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ফুল, মুরগী, পেঁয়াজ, ওয়ার্কশপ ও চায়ের দোকান ছিলো বলে জানান তিনি।


