ক্রীড়া ডেস্ক: নিজেদের সম্পর্কের কথা জানিয়ে রোনালদোর বক্তব্য, ‘এমন একজনকে আমি কিভাবে অপছন্দ করি যে আমার বিপক্ষে খারাপ কিছু করেনি। আমার প্রসঙ্গে কেউ মেসিকে জিজ্ঞেস করলেও সে ভালো বলে। পরস্পরের প্রতি শ্রদ্ধাসহ আমাদের মাঝে আন্তরিক একটি সম্পর্ক রয়েছে। আমাদের প্রতিদ্বন্দ্বিতার কথা গনমাধ্যমের সৃষ্টি। আমি মেসির বন্ধু নই তবে আমরা একই সহকর্মী। গত ১০ বছরে পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা বেশ কিছু মুহূর্ত ভাগাভাগি করেছি। তার সঙ্গে আমার বেশ ভালো সম্পর্ক রয়েছে। আমরা কখনো একত্রে ডিনারে যাইনি। তবে তার প্রতি আমার সম্মান রয়েছে। সে পেশাদার সহকর্মী এবং আমার প্রতিদ্বন্দ্বী নয়।’
চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা আর রিয়াল মাদ্রিদ মুখোমুখি হলে বিদ্রোহীর ভূমিকায় দেখা যায় দুই ক্লাবের সেরা দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে। ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইয়েও প্রতি মুহূর্তে তারা একে অপরকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টায় থাকেন।
তবে ফুটবল অঙ্গনে পরস্পরকে প্রতিদ্বন্দ্বীর ভূমিকায় দেখা গেলেও ব্যক্তিগত জীবনে তাদের মধ্যে কোনো বিরোধ নেই বলে জানিয়েছেন রিয়াল সুপার স্টার রোনালদো। ব্যক্তিগতভাবে তিনি মেসির খেলা পছন্দ করেন বলে জানিয়েছেন।
ফক্স স্পোর্টসকে আর্জেন্টিনাকে দেওয়া এক সাক্ষাতকারে রোনালদো বলেন, ‘সে অসাধারণ একজন তারকা। আমি সত্যিই তার খেলা খুব উপভোগ করি।’
বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার রোনালদো ও মেসি। স্প্যানিশ তথা ইউরোপের অন্যতম সেরা দুই ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সি গায়ে খেলছেন তারা। বার্সার প্রাণভোমরা মেসির প্রশংসা করে নিজেদের ভালো সম্পর্কের কথা আবারও জানান দিলেন রোনালদো।


