১৯৭১ সাল ৷ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ৷ অগণিত মানুষ যুদ্ধে অংশগ্রহণ করেছে৷ এসএম আজিজুল হক আজিজ,একজন কলেজ পড়ুয়া ছাত্র ৷বঙ্গবন্ধুর ডাকে তিনিও সেদিন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন৷
তার নিজের লেখাএকটি ডায়েরি থেকে হুবহু তুলে ধরা হলো, “দিনক্ষণ তারিখ আজ আর মনে করতে পারবোনা,তবে ঘটনা প্রবাহ অনেক কিছুই মনে আছে এখনও ৷বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের পর সারা দেশের মতো বেড়ার অবস্থাও উত্তপ্ত হতে শুরু করে৷ আমরা বেড়া বাসি তরুণরাও প্রাথমিক অবস্থায় মুক্তিযোদ্ধাদের জন্য তহবিল সংগ্রহে নেমে পড়ি৷ কন্ঠ যোদ্ধা,বিশিষ্ট জনসংগীত শিল্পী তরুণ রায়ের নেতৃত্বে একদল যুবক খোলা ট্রাকে করে সড়ক মহাসড়ক হাটবাজারে গান গেয়ে গামছা ধরে সাহায্য তুলতে থাকে৷ এ সময় বেড়ার প্রয়াত আব্দুল মজিদ মোল্লার নেতৃত্বে বিবি স্কুল মাঠে লাঠি সোটা নিয়ে প্রশিক্ষণ শুরু হয়৷ এরই ধারাবাহিকতায় নগর বাড়ি ঘাটে এমবুস দেয় মুক্তিযোদ্ধারা তখনো আমি ট্রাকে সাহায্য চাওয়ার দলে৷ পাকিস্তান বিমান বাহিনীর হামলায় সে এমবুশ ভেঙে যায়৷ ছত্রভঙ্গ হয়ে যায় মুক্তিযোদ্ধারা৷ বগুড়া থেকে আগত তৎকালীন ইপিআর জোয়ান ও স্থানীয় যুবকদের সমন্বয়ে গঠিত একদল মুক্তিযোদ্ধা সাঁথিয়া উপজেলা ডাব বাগানে ফের এমবুস দেয়৷ এখান থেকেই আমার হাতে আগ্নেয়াস্ত্র উঠে৷ ইপি আর জোয়ানরা আমাকে একটা অটোমেটিক গান দেয় ৷ দেখতে কার্বাইন গানের মতো হলেও এর ব্যারেলে কোন ছিদ্র ছিল না ৷ তখন শুনেছি এটা নাকি বেটা গান ছিল ৷ এ সময়ে পাকিস্তান সমর্থিত নেতাদের বাড়ি থেকে পাকিস্তানী পতাকা ধ্বংসের কাজও করি ৷ কাজ শেষে ডাব বাগান ৷ রাতে বাংকারে ৷ এ সময় আমরা কয়েকজন গাও গ্রামের মাঝখান দিয়ে ধুলাইয়ের উদ্দেশ্যে রওনা হই ৷ উদ্দেশ্য দুলাইয়ে অবস্থিত স্টিল গার্ডার ব্রিজ উড়িয়ে দেওয়া ৷ আগের রাতে খবর পাই, পাবনা থেকে একজন মুক্তিযোদ্ধা এসে এক্সক্লুসিভ দিয়ে গার্ডার ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা চালায় কিন্তু কোন ক্ষতি করতে পারে নাই। নিজেদের সক্ষমতা ও নিরাপত্তা বিবেচনায়এনে আমরা ডাব বাগানে ফিরে যাওয়া সিদ্ধান্ত গ্রহণ করি ৷অনেকটা না খেয়েই দুইদিন পর আমরা ডাব বাগানে ফিরে আসি। প্রচন্ড ক্ষুধা নিয়ে দুইদিন পর আমরা ডাব বাগানে ফিরে এসে একটি দুঃসংবাদ শুনতে পাই ৷ তাহল, গত দুইদিন যাবত কোন খাবার সরবরাহ ছিল না ডাব বাগানে ৷ বদিউল আলম ভাই এর নেতৃত্বে বেড়া হাসপাতাল থেকে খাবার রান্না করে সেখানে সরবরাহ করা হতো ৷ আর্থিক সংকটে সেই দুইদিন খাবার সরবরাহ করা সম্ভব হয় নাই ৷ ক্ষুধা সহ্য করতে না পেরে একটা খোলা জিপে উঠে বেড়া নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দেই। সেই জিপে করেই প্রতিদিন বেড়া হাসপাতাল থেকে ডাব বাগানে খাদ্য সরবরাহ করা হতো ৷ যখন ওই জিপে বেড়া হাসপাতালে খাদ্য তোলা হচ্ছিল ,ঠিক তখনই পাকিস্তান বর্বর বাহিনী ও তাদের দোসরা ডাববাগান মুক্তিযোদ্ধাদের এমবুস আক্রমণ করে বসে ৷ ওই সময় মুক্তিযোদ্ধারা গোসল সেরে দুপুরে খাবার প্রস্তুতি নিচ্ছিল ৷ ওই আক্রমণে অনেক মুক্তি মুক্তিযোদ্ধা শহীদ হয় ৷ জীবিতরা ছত্রভঙ্গ হয়ে যায়। ওই রাতে আমরা বেড়া পৌরসভা বৃশালিকা গ্রামের বদিউল আলম ভাইয়ের সঙ্গে দেখা করি ৷ জনাব বদিউল আলম ভাই ওই রাতেই আমাদের কিছু টাকা ও কয়েকটি আগ্নেয়াস্ত্র দিয়ে হুরা সাগর নদী পার হবার ব্যবস্থা করে দিলেন ৷ এরপর বিভিন্ন ঘাটের পানি খেয়ে এসএম আমির আলী নেতৃত্বে সিরাজগঞ্জে মরহুম মির্জা আব্দুল লতিফের বিশাল বাহিনীর সাথে আমরা একীভূত হয়ে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় অপারেশনে অংশগ্রহণ করি ৷ এ সময় মূলত তারা উপজেলার নওগাঁ,জনতিহারএলাকায় অবস্থান করে বিভিন্ন এলাকায় আমাদের অপারেশন চলতে থাকে। উল্লেখযোগ্য অপারেশন ছিল তারাশ থানা আক্রমণ ৷ আমাদের আক্রমণের তথা অপারেশনের এলাকার মধ্যে ছিল , শাহজাদপুর ,সাঁথিয়া ও ফরিদপুর থানার এলাকা সমূহ।
আগস্ট মাসের প্রচন্ড ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার পর চিকিৎসার জন্য মির্জা আব্দুল লতিফ ভাই কিছু টাকা পয়সা ও একজন মুক্তিযোদ্ধাকে দিয়ে আমাকে নিরাপদ স্থানে পাঠিয়ে দেন ৷ পাবনার বাবু, আলো, বনগ্রামের মানিক, আজিজ, জয়নাল, বরক এ খোদা মতি,সান্যাল পাড়ার আব্দুল হাই , জোরদহ গ্রামের সবুর ,বরিশালিকা গ্রামের মজনু, আব্দুস সাত্তার উল্লাপাড়ার হিরো সহ কত জনই না একসাথে মুক্তিযুদ্ধ করেছি ৷ অসুস্থ হয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতে হয়েছিল ৷ মুক্তিযুদ্ধের ঠিক শেষের দিকে এলাকার মুক্তিযোদ্ধারা এসে ভেড়া কোলা গ্রামে অবস্থান গ্রহণ করে ৷ পালিয়ে বেড়ানো অবস্থায় সেখানে গিয়ে আবার একীভূত হই ৷দেশ স্বাধীন হলো ৷আবার কলেজে গিয়ে লেখাপড়া শুরু করলাম ৷দিনের পর দিন মাসের পর মাস চলে গেল একপর্যায়ে মুক্তিযোদ্ধারাও বিচ্ছিন্ন হয়ে পরল ৷ ওই সময়ে বেড়ার সাবেক মেয়র মোঃ আব্দুল বাতেন মুক্তিযোদ্ধাদের সংগঠিত করার জন্য উদ্যোগ গ্রহণ করে ৷তখন মুক্তিযোদ্ধা সংসদ একটি টিনের ঘরের ভেতর থেকে তার যাত্রা পথ শুরু করে ৷ তখন লক্ষ কারা গেল নিরবে ভুয়া মুক্তিযোদ্ধারা লালবার্তায় তাদের নাম অন্তর্ভুক্তি করতে থাকে ৷বিভিন্ন সময়ে কমান্ডারগণ তাদের খেয়াল খুশি ও ইচ্ছা মতো নিজেদের লোকজনদেরকে মুক্তিযোদ্ধা তালিকায় নাম অন্তর্ভুক্তি করতে থাকে |ততদিনে স্বাধীনতা যুদ্ধ বিরোধীদের একটি অংশ মুক্তিযোদ্ধাদের সাথে বেশ একটা সখ্যতা গড়ে তুলেছে ৷ মানসিক যন্ত্রণা আর অন্তর দন্দে নিজেকে অ- মুক্তিযোদ্ধাদের সঙ্গে আর যুক্ত করতে চাইনি ৷বেশ কষ্ট লাগে ৷সনদ পাইনি ভাতা ও পাচ্ছিনা ৷বিন্দুমাত্র কষ্ট লাগে না ৷কষ্ট শুধু এটুকু যে,ভূয়াদের পেট ভরানোর জন্য কি যুদ্ধ করেছিলাম ?”
বর্তমানে এস এম আজিজুল হক আজিজ এর পরিবারের সদস্যবৃন্দ চায় তার “মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি ”
এই প্রতিবেদক বনগ্রামের মানিক,পাবনার আলো ও বাবু,বনগ্রামের আজিজ, বৃশালিকার আব্দুস সাত্তার গনের সাথে কথা বলেছেন, তারা সবাই বলেছেন, এস এম আজিজুল হক আজিজ মুক্তিযোদ্ধা হিসাবে সনদ পাওয়ার হকদার এবং সেইসাথে প্রাপ্য সকল রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা পাওয়ার ও হকদার।
প্রতিবেদক
মোঃ আব্দুল হান্নান
সাংবাদিক ও সভাপতি, বেড়া প্রেসক্লাব


