ব্যাটিংয়ে পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : প্রথম ম্যাচটা জিতেছে পাকিস্তান। দ্বিতীয় ম্যাচ জিতেছে বিশ্ব একাদশ। লাহোরে আজ তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটা তাই সিরিজ নির্ধারণী। আর এই ম্যাচে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বিশ্ব একাদশ।

পাকিস্তান দলে আজ একটি পরিবর্তন এসেছে। সোহেল খানের জায়গায় দলে এসেছেন হাসান আলী। বিশ্ব একাদশ দলে পরিবর্তন হয়েছে দুটি। দলে এসেছেন জর্জ বেইলি ও ড্যারেন স্যামি। বাদ পড়েছেন টিম পাইন ও পল কলিংউড। উইকেটকিপিং করবেন বেইলি। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।